প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের জামালখান ব্যবসায়ী সমিতির নির্বাচন গত ২৯ জানুয়ারি স্থানীয় কেয়ারি মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। সভায় এম মঞ্জুর মোর্শেদকে সভাপতি ও দীপঙ্কর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২০১৬-১৮ মেয়াদের জন্য ১৯ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়।
এতে অন্যরা হলেন সহসভাপতি অলক নন্দী, শহীদুল ইসলাম ও সুজন মল্লিক, সহসাধারণ সম্পাদক লিটন ভক্ত, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ ও আখতার হোসেন, অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম, দপ্তর সম্পাদক আব্দুল জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো. ছাবের আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক টিংকু শীল এবং নির্বাহী সদস্য জমিরুল আজিজ চৌধুরী, সুমন রায়, রতন সেন চৌধুরী, মো. সেলিম ও টিংকু দাস। বিজ্ঞপ্তি।