বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস পালন
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়
একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ সাজা, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন সংগঠন মহান স্বাধীনতা দিবস পালন করে। এ উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলকিলাল-সবুজ প্রিয় পতাকার রঙের সঙ্গে মিলিয়ে পোশাক পরে এসেছিল শিশুরা। সঙ্গে এসেছিলেন তাদের মা-বাবা, ভাই-বোন। স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত হয়ে শিশুরা ২৬ মার্চ সকাল নয়টায় মিলিত হয়েছিল ফুলকি প্রাঙ্গণে। স্বাধীনতা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। প্রায় ২০০ শিক্ষার্থী তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। ‘ক’ বিভাগে দ্বিতীয় শ্রেণীর, ‘খ’ বিভাগে তৃতীয় শ্রেণীর আর ‘গ’ বিভাগে ছিল চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বন্ধুরা। চিত্রাঙ্কন শেষে শিশুরা অংশ নেয় সাংস্কৃতিক পরিবেশনায়। শুরুতে শিক্ষকদের পক্ষ থেকে নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এই শব্দটি আমাদের কীভাবে হলো’ কবিতাটি আবৃত্তি করেন রুবিনা ইসলাম। আবৃত্তি শিল্পী ও সংবাদ পাঠক উদয় শঙ্কর দাশ শিশুদের উদ্দেশে গল্পে গল্পে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বৃন্দ আবৃত্তি, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বিদ্যার্থীরা সমবেত সংগীত পরিবেশন করে। আবৃত্তি ও সংগীত পরিবেশন করে সৃজা দাশ ও ঈশিতা মঞ্জুর। নৃত্য পরিবেশন করে তাসনুভা পারভেজ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফুলকির উপাধ্যক্ষ সৈয়দা সাজেদা বেগম। এতে ‘ক’ বিভাগে ইশতিয়াক আবেদীন প্রথম, শায়ন্তন সেন শর্মা দ্বিতীয় ও অর্ণজিৎ বড়ুয়া তৃতীয় স্থান অধিকার করে। ‘খ’ বিভাগে প্রথম হয় শীতল বড়ুয়া। তানজিব-উল বাশার দ্বিতীয় ও জাহিন শারাফ রায়াহ্ তৃতীয় স্থান অধিকার করে। ‘গ’ বিভাগে প্রথম হয় ইনতেখাব মাহমুদ। দ্বিতীয় নভোনীল দাশ ও তৃতীয় হয় সৌরেন দেবনাথ। বিজ্ঞপ্তি।সাদার্ন ইউনিভার্সিটি২৬ মার্চ সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য শরীফুজ্জামান, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আব্দুল মুক্তাদীর, রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম চৌধুরী, ইসরাত জাহানসহ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।পরে উপ-উপাচার্য শরীফুজ্জামানের সভাপতিত্বে ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক শাখাওয়াত উল্লাহ।প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়স্বাধীনতা দিবস উপলক্ষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রভাষক সঞ্জয় বিশ্বাস এবং শান্তনু দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক অনিল কান্তি ধর, পার্বত্য চট্টগ্রাম ভূমি নিষ্পত্তি কমিশনের সচিব মো. মাহবুবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মো. ইব্রাহীম।আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগচট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে আন্দরকিল্লায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বখতেয়ার নূর সিদ্দিকী, আবুল কালাম চৌধুরী, মোতাহেরুল ইসলাম চৌধুরী, মির্জা কচির উদ্দিন, রাশেদ মনোয়ার, জহির উদ্দিন, আবদুর রশিদ, মফিজুর রহমান, প্রদীপ দাশ, নাছির আহমদ, আবু জাফর, মুজিবুল হক প্রমুখ। এর আগে সকাল সাতটায় মোছলেম উদ্দিন আহমদের নেতৃত্বে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতা-কর্মীরা। এলোহামহান স্বাধীনতা দিবস উপলক্ষে এলোহা আয়োজিত চিত্রাঙ্কন এবং মানসাঙ্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৮ মার্চ জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক পরিচালক দিলসাদ হক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান কবি নাজিমুদ্দীন শ্যামল। অনুষ্ঠানে এলোহার প্রতিযোগিতায় অংশ নেওয়া ক, খ, গ এই তিন বিভাগের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি গত ৮ ফেব্রুয়ারি ঢাকার শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় মানসাঙ্ক প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। এ কৃতিত্বের জন্য এলোহার চট্টগ্রাম মেহেদীবাগ সেন্টারের সমন্বয়ক জেসমিন আকতার এবং বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলোহার পরিচালক আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোমা বড়ুয়া। বিজ্ঞপ্তি।ফুটন্ত ফুলপশ্চিম বাকলিয়া ফুটন্ত ফুলের উদ্যোগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বিনা মূল্যে খৎনা ক্যাম্প, শোভাযাত্রা, চিত্রাঙ্কন, ঘুড়ি ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাসুদ করিম। বিজ্ঞপ্তি।