প্রথম আলো: হিযবুত তাহ্রীরের কয়েকজন নেতা-কর্মী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে গেছে। তাদের ওপর কি গোয়েন্দা নজরদারি আছে?মো. শফিকুল ইসলাম: অবশ্যই নজরদারি আছে। প্রত্যেক উগ্রপন্থীর ওপর নজরদারি করতে নির্দিষ্ট পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পুলিশ কর্মকর্তারা আমাদের নিয়মিত তথ্য দিয়ে সবকিছু জানাচ্ছেন। প্রথম আলো: উগ্রপন্থী হিযবুত তাহ্রীরের নেতা-কর্মীরা তো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কিংবা ছাত্র। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর কি আপনাদের নজরদারি আছে? মোহা. শফিকুল ইসলাম: চট্টগ্রামের অনেক নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত। নির্দিষ্ট পুলিশ কর্মকর্তা ওই প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি করছেন।প্রথম আলো: উগ্রপন্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধ আইনের ধারায় মামলা হচ্ছে। এই ধারায় শাস্তির মাত্রা নাকি কম। অন্য ধারায় কী মামলা হতে পারে না?মোহা. শফিকুল ইসলাম : সন্ত্রাসবিরোধ আইন তৈরি হয়েছে জঙ্গি বা উগ্রপন্থীদের দমনের জন্য। কোনো জঙ্গি বোমা বা অস্ত্র ব্যবহার করলে বিস্ফোরক ও অস্ত্র আইনের ধারা এর সঙ্গে যুক্ত হবে।