জারুলছড়িতে বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের দূর্গম জারুলছড়ি এলাকার ১১টি গ্রামের মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনা চিরন্তন ২৮। ২৬ অক্টোবর জারুলছড়ি বটতলী কমিউনিটি ক্লিনিকে ২৫০ জন রোগীকে চিকিৎসাসেবা দেয় তারা। এ সময় রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

চিকিৎসাসেবা দেন সেনাবাহিনীর চিকিৎসক (আরএমও) ক্যাপ্টেন জোনায়েদ আহমেদ তালুকদার ও কবাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা রোজিনা আক্তার জাহান।