জার্মান রাষ্ট্রদূতের ডি স্প্রাখে পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত মিখায়েল হোলগার সম্প্রতি নগরের জার্মান ভাষাশিক্ষাকেন্দ্র ডি স্প্রাখে পরিদর্শন করেন। এ সময় ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী রাষ্ট্রদূতকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডি স্প্রাখের পরিচালনায় পরিচালিত জার্মান ভাষা কোর্সসমূহ এবং জার্মানিতে উচ্চশিক্ষাসংক্রান্ত সেমিনার সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে জার্মানির অনারারি কনসাল জেনারেল শাকির ইস্পাহানি। উল্লেখ্য, গ্যাটে ইনস্টিটিউট বাংলাদেশ, জার্মান কালচারাল সেন্টারের অংশীদার ডি স্প্রাখে ২০০৭ সাল থেকে চট্টগ্রামে জার্মান ভাষা কোর্স পরিচালনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। বিজ্ঞপ্তি।