জার্মানিতে উচ্চশিক্ষা ও ভিসা বিষয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জার্মান দূতাবাস, উচ্চশিক্ষা সম্পর্কিত জার্মান প্রতিষ্ঠান ডিএডি এবং চট্টগ্রামে জার্মান ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান ডি স্প্রাখের উদ্যোগে ১৯ ডিসেম্বর জার্মানিতে উচ্চশিক্ষা ও ভিসা প্রসেস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। নগরের জামালখানের ডি স্প্রাখে কেন্দ্রে এই সেমিনার শুরু হবে বিকেল পাঁচটায়। সেমিনারে অংশ নিতে হলে আগামীকাল ১৬ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ২১৬ জামাল খান সড়কে অবস্থিত ডি স্প্রাখে কার্যালয়ে যোগাযোগ করতে হবে। প্রতিষ্ঠানের ফেসবুক পেজে (facebook: diesprachebangladesh) বিস্তারিত জানা যাবে।