জার্মানিতে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডয়েচল্যান্ড অর্থার‌্যা জার্মান দেশে না গিয়েও সে দেশের মানুষের দৈনন্দিন জীবন, হাসি, আনন্দ, দুঃখগাথা দেখার অভিজ্ঞতা নেওয়া অসম্ভব নয়। জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি-স্প্রাখের আয়োজনে ৭ ডিসেম্বর শুরু হয়েছে ‘জার্মানিতে এক দিন’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে আসা দর্শকেরা চট করে ক্ষণিকের জন্য যেন জার্মানিতে ঘুরে এলেন।ক্যান্সার আক্রান্ত এক শিশু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তার মুখে স্বর্গীয় হাসি। ক্যামেরার ফ্রেমে সেই মুহূর্তটুকু ধরে রেখেছেন আলোকচিত্রী। ফ্রাংফুট শহরের বিশেষ একটি এলাকায় রাজনৈতিক সভা সমাবেশ হয়। তার স্বাক্ষর বহন করে চলেছে একটি ল্যাম্পপোস্ট। সর্ব অঙ্গে তার পোস্টার সাঁটা। এমন ছবিও দেখা গেল। ভালোই আছেন জার্মানির মুসলমানেরা। একটি মসজিদের নামজ পড়ার দৃশ্য দেখে তেমনই মনে হয়েছে দর্শকদের।১১ ডিসেম্বর এই প্রদর্শনী দেখতে ডি-স্প্রাখের চট্টগ্রাম কার্যালয়ে হাজির হয়েছিলেন জার্মান রাষ্ট্রদূত মিখায়েল হোলগার। প্রদর্শনীতে আসা দর্শকদের উদ্দেশ্যে জার্মান ভাষা শেখার গুরুত্ব তুলে ধরেন তিনি। এর আগে ডিসেম্বর সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শ্যামল কান্তি বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন গ্যাটে ইনস্টিটিউটের পরিচালক জুডিথ মিয়ারশবেয়ারগার, ডি-স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী ও জার্মানির অনারারি কনসাল জেনারেল শাকির ইস্পাহানি।