জার্মানিতে পড়ার সুযোগ নিতে পারেন চট্টগ্রামের শিক্ষার্থীরা
নগরের জার্মান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ডিস্প্রাখে কেন্দ্রে ১৯ ডিসেম্বর আয়োজিত শিক্ষাবিষয়ক সেমিনারে জার্মান সহকারী রাষ্ট্রদূত মিখায়েল শুল্টহাইস বলেন, জার্মানিতে লেখাপড়ার সুযোগ আছে চট্টগ্রামের শিক্ষার্থীদের। এ সুযোগ কাজে লাগাতে হলে জার্মান ভাষা শেখা জরুরি।
জার্মানিতে উচ্চশিক্ষা ও ভিসা–সংক্রান্ত বিষয়ে আয়োজিত এই সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। জার্মান দূতাবাস, জার্মানিতে উচ্চশিক্ষার বিষয়ে সহায়তাকারী প্রতিষ্ঠান ডিএএডি এবং ডিস্প্রাখের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন ডিস্প্রাখে চট্টগ্রামের পরিচালক জয়ন্ত চৌধুরী। সেমিনারে শিক্ষার্থীদের জার্মানিতে শিক্ষাবিষয়ক নানা তথ্য দেন ডিএএডির প্রতিনিধি রুমানা কবির। ভিসা–সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেন করেন জার্মান দূতাবাসের শিক্ষা এবং সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা রমিতা আতিক। বিজ্ঞপ্তি।