প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের বৃত্তিসহ স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক (আইসিডিডি)। জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ে সামাজিকবিজ্ঞান ও জৈববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। আবেদনের যোগ্যতায় বলা হয়েছে আবেদনকরীকে উন্নয়ন সহায়তা কমিটির (ড্যাক) সদস্যভুক্ত দেশের শিক্ষার্থী হতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে, থাকতে হবে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি। বৃত্তি সুবিধায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আইসিডিডির প্রকল্পে প্রতি মাসে ৪০ ঘণ্টা কাজের সুযোগ পাবেন। এ ছাড়া প্রথম এক বছর মাসিক ৭৫০ ইউরো বৃত্তি হিসেবে পাবেন। আবেদন করতে হবে ২৩ অক্টোবরের মধ্যে। বিস্তারিত: http://goo.gl/Cyali9a