জার্মানিতে মেডিকেল শিক্ষার ওপর সেমিনার আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানিতে মেডিকেল বিষয়ে উচ্চশিক্ষার ওপর কর্মশালা নগরের জামালখানে অবস্থিত জার্মান ভাষাশিক্ষা কেন্দ্র ডি স্প্রাখের কার্যালয়ে অনুষ্ঠিত হবে আজ। বাংলাদেশে জার্মান দূতাবাসের সহযোগী হিসেবে ডি স্প্রাখে চট্টগ্রাম ‘স্টাডি মেডিসিন ইন জার্মানি’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করেছে। সবার জন্য উন্মুক্ত এই সেমিনার শুরু হবে বেলা সাড়ে তিনটায়।
সেমিনারে আসনসংখ্যা ৩০টি। অংশগ্রহণের জন্য নিবন্ধ করতে হবে। বিস্তারিত ফোনে (০১৭১৫-২৪১৭২০) জানা যাবে। বিজ্ঞপ্তি।