জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা বিনিময় কর্মসূচি গ্রহণের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে ২২ জুন তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী, অধ্যাপক মইনুল ইসলাম, মো. আব্দুল হাকিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সুলতান আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মো. আব্দুল করিম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আবুল হোসাইন, আইন অনুষদের ডিন আব্দুল্লাহ আল্ ফারুক, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক মো. সাইফুল ইসলাম চৌধুরী, ওই ইনস্টিটিউটের শিক্ষক জয়ন্ত চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মো. আলমগীর চৌধুরী, জার্মানির অনারারি কনসাল মির্জা শাকির ইস্পাহানি প্রমুখ।
সাক্ষাতের সময় আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জার্মানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির ব্যাপারে তাঁর সহযোগিতা কামনা করা হয়। জার্মান রাষ্ট্রদূত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা বিনিময় কর্মসূচি গ্রহণের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।