জালাল উদ্দিন স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মরহুম জালাল উদ্দিন স্মৃতি বৃত্তিপ্রাপ্ত ৬৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। গত ২৯ জুলাই বিকেলে ছাগলনাইয়া গণপাঠাগারে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এলাকার শিক্ষানুরাগী কফিল উদ্দিন আহম্মদের পৃষ্ঠপোষকতার এক যুগ ধরে ছাগলনাইয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম জালাল উদ্দিনের নামে এ বৃত্তি চালু রয়েছে।টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলার ৯ নম্বর শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র আলমগীর, ছাগলনাইয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লে. নেপাল চন্দ্র নাথ, বর্তমান প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার, অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবদুর রহিম মজুমদার, শিক্ষক নেতা ফিরোজ উদ্দিন আহমেদ, আবু রৌশন, শহীদ উল্যাহ, আকরামুজ্জামান পাটোয়ারীসহ অনেকে।