জাসদ নেতা নুরুদ্দিন জাহেদের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ বলেন, নুরুদ্দিন জাহেদের মতো আদর্শবান মানুষের সংখ্যা নিতান্তই কম। তিনি ক্ষমতা ও সম্পদের মালিক হওয়ার জন্য রাজনীতি করেননি। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ২৭ অক্টোবর নুরুদ্দিন জাহেদের স্মরণসভায় তিনি এ কথা বলেন।
নুরুদ্দিন জাহেদ মঞ্জু নাগরিক স্মরণসভা পরিষদ আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী মনজুর-উল-আমিন চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য দেন হাসান শহীদ। বেলায়েত হোসেনের সঞ্চালনে সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা শাহ আলম, জাসদের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক তৈয়বুর রহমান, মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, শ্রমিক লীগ নেতা আফতাব মাহমুদ, জাসদ নেতা আ ফ ম মফিজুর রহমান, সেলিম চৌধুরী, হায়দার আলী ও নুরুদ্দীন জাহেদের ছেলে ইশতিয়াক আজিজ। বিজ্ঞপ্তি।