জাসদের চকরিয়া উপজেলা ও পৌর কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরসভা জাসদের যৌথ সভা গত ২৩ অক্টোবর বিকেলে চিরিঙ্গার একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুুষ্ঠিত হয়। আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান ছিলেন জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বক্তব্য দেন আশেক আহমদ, কামাল উদ্দিন, নাজেম উদ্দিন, আবদুল হাকিম, ফরিদুল আলম প্রমুখ।
সভায় আবু তাহেরকে সভাপতি ও নাজেম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের উপজেলা কমিটি এবং আশেক আহমদকে সভাপতি ও জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের পৌর কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, ৬ নভেম্বর জেলা জাসদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।