জাসাসের উদ্যোগে নজরুল জয়ন্তী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থা (জাসাস)। এ উপলক্ষে ২৫ মে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাসাসের সাধারণ সম্পাদক শফিকুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতি কাজী আকবর। প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলার জাসাসের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা ইলিয়াস, আমিনুল ইসলাম, মহানগর জাসাস নেতা মাশেকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।