জাহাঙ্গীর আলম, আমচাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর আলম
জাহাঙ্গীর আলম

নতুন এক জাতের আম আবিষ্কার করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জাহাঙ্গীর আলম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্প আমটির নাম দিয়েছে ‘গৌড়মতি’ এবং তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। সাক্ষাৎকার: আনোয়ার হোসেন

কীভাবে এ গাছের খোঁজ পেলেন?
গাছটির অবস্থান শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘির একটি বাগানে। আমি ২০১১ সালে বাগানের মালিক বরেন্দ্র অঞ্চলের স্কুলশিক্ষকের কাছ থেকে ফল কিনে নিই তিন মৌসুমের জন্য। প্রথম বছরে আমের গায়ে কালো দাগ দেখা যায়। কিছু আম পচে যায়। পাকার অনেক আগেই বিক্রি করে দিই। আমের আর স্বাদ নেওয়া হয় না। স্থানীয় অনেককে জিজ্ঞাসা করি, এ গাছের আমের স্বাদ কেমন? কেউই বলতে পারে না, এমনকি বাগানের মালিকও। মনে জেদ চাপে, সামনের বছর গাছে পাকা এ আমের স্বাদ নেব এবং গাছে কত দিন টিকে থাকে, তাও পরীক্ষা করে দেখব। গত মৌসুমের শেষ পর্যন্ত গাছে আম টিকিয়ে রাখি এবং দেখা যায় এটি অত্যন্ত সুস্বাদু আম। অন্যান্য সুস্বাদু আমের চেয়ে মিষ্টি। এ সময় এত সুস্বাদু আম আর এলাকার কোথাও ছিল না। খোঁজ পেয়ে চট্টগ্রামের এক আম ব্যবসায়ী এ গাছতলায় এসে গাছের পাকা আম খেয়ে ১২ হাজার টাকা মণ দরে কিনে নিয়ে যান। খোঁজ পেয়ে কৃষিবিদেরাও আসেন। তাঁরা আমটির গুণাবলি পরীক্ষা করেন। পত্রিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে এ খবর।

আমটি ব্যতিক্রমী কেন মনে হলো?
আমি দেখেছিলাম আমটির আকার-আকৃতি ও সুগন্ধ অন্য আমের থেকে আলাদা। দেখতে আশ্বিনা ও ল্যাংড়া আমের মতো। কিন্তু এর পাতা ল্যাংড়ার মতো।

 কীভাবে আমের পরিচর্যা করেছেন?

গাছের তলায় পটাশ, টিএসপি, সরিষার খইল ইত্যাদি দিয়ে চাষ দেওয়া হয়। এরপর আমের মুকুলের আগে ও পরে সময়মতো ছত্রাক ও কীটনাশক স্প্রে করি। এ ছাড়া শেষ দিকে আম রোগমুক্ত রাখার জন্য স্প্রে করেছি একাধিকবার।