জাহাঙ্গীরনগরে ছায়া জাতিসংঘ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়া জাতিসংঘে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ
ছায়া জাতিসংঘে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ

‘উন্নত নীতি, টেকসই উন্নয়ন’ এই স্লোগান নিয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ছায়া জাতিসংঘ সম্মেলন। ২৭-২৯ জুলাই অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজক ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (জেইউমুনা)। এ নিয়ে তৃতীয়বার আয়োজিত সম্মেলনের মূল লক্ষ্য ছিল তরুণদের জাতিসংঘের মূল উদ্দেশ্য সম্পর্কে জানানো। এ ছাড়া অস্থিতিশীল পরিস্থিতিতে কূটনীতি ও সমঝোতার মাধ্যমে কীভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা করেন তরুণ প্রতিনিধিরা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ শিশু তহবিলসহ (ইউনিসেফ) আটটি কমিটিতে শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করেন। বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ও আলোচিত ছয়টি বিষয় নিয়ে আলোচনা করেন। কমিটিগুলোর প্রতিটিতে আলাদা আলাদা বিষয় সাপেক্ষে ওয়ার্কিং পেপার ও ড্রাফট রেজল্যুশন পাস করা হয়। যা শেষ দিন ‘প্ল্যানারি সেশনে রেজল্যুশন’ আকারে পাস হয়। তিন দিনের সম্মেলনে অনেক বিতর্ক, দর-কষাকষি আর কূটনীতির মারপ্যাঁচ হলেও শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সম্মেলন বন্ধুত্ব, সমঝোতা ও শান্তির বার্তাই বয়ে এনেছে।