প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর প্রথম নৌযানটি কবে জলে ভেসেছিল, সেটা নিয়ে এন্তার মতভেদ রয়েছে ইতিহাসবিদদের মধ্যে। তবে মিসরীয়রা যে বড় জাহাজ তৈরি করে নীল নদের বাণিজ্যে প্রথম ভূমিকা রেখেছিল, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। খ্রিষ্টপূর্ব ৩৫০০ শতকে মিসরীয় রাজবংশের নির্দেশে তৈরি হয়েছিল সেই সুবিশাল জাহাজ। প্যাপিরাসের তৈরি সেই জাহাজে ব্যবহূত হয়েছিল কাঠের ফ্রেম। তবে কী ধরনের কাঠ ওই জাহাজ তৈরিতে ব্যবহূত হয়েছিল, তা অবশ্য জানা যায় না। পৃথিবীর প্রথম জাহাজের ধারণক্ষমতা কত ছিল, তা নিয়েও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায় না। তবে সেই জাহাজে নাকি অনেকগুলো ছোট নৌকা খুব ভালোভাবেই এঁটে যেত।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল