জাহাজ নির্মাণশিল্প বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ১ মার্চ ‘দেশের অর্থনীতিতে জাহাজ নির্মাণশিল্পের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাশেদ রউফ, সাংবাদিক এম নাসিরুল হক, মো. মোসলেম খান, আতাউল হাকিম ও শফিউল আলম।মূল প্রবন্ধ পড়েন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাখাওয়াত হোসেন। প্রবন্ধে জাহাজ নির্মাণশিল্পের সমস্যা, সম্ভাবনা এবং করণীয় তুলে ধরেন তিনি। বিজ্ঞপ্তি।