জাহানারা ইমাম স্মরণে আবৃত্তি অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে শহীদজননী জাহানারা ইমামের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও স্টুডিও থিয়েটারে আলোচনা, শোকযাত্রা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. অনুপম সেন, শহীদজায়া ও ভগ্নি বেগম মুশতারী শফি এবং বীর মুক্তিযোদ্ধা মাহ্ফুজুর রহমান। বিজ্ঞপ্তি।