জিজ্ঞাসাবাদে রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধ কর্মকাণ্ডের সঠিক তথ্য জানতে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদকালে মানবিক আবেগ অনেক সময় তদন্ত কর্মকর্তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে রোবট ব্যবহারে সাফল্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এই তথ্য জানিয়েছেন। জাপানের টোকিও শহরে আগামী মাসে অনুষ্ঠেয় হিউম্যান-রোবট ইন্টারঅ্যাকশন সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হবে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা ১০০ জন ‘প্রত্যক্ষদর্শীকে’ যান্ত্রিক পর্দায় একটি চুরির ঘটনার ছবি দেখান। অর্থ ও ক্যালকুলেটর যন্ত্র চুরির ঘটনাটির ব্যাপারে তাঁদের চারটি দলে ভাগ করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রশ্ন করার কাজে মানুষের পাশাপাশি একটি বিশেষ রোবটও ব্যবহার করা হয়। ছবিতে অনুপস্থিত বিভিন্ন বিষয় সম্পর্কেও ওই ‘প্রত্যক্ষদর্শীদের’ জেরা করা হয়। ফলাফলে দেখা যায়, তাঁরা প্রশ্নকর্তার জিজ্ঞাসাবাদকালে আসল ঘটনা মনে করার ক্ষেত্রে ৪০ শতাংশ পিছিয়ে ছিলেন। কিন্তু রোবট যখন জেরা করে, তখন ঠিকঠাক জবাব দেওয়ার হার বেশি। নিউসায়েন্টিস্ট।