জিতে গেলেন দুই বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলগাজী সদর ও দরবারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জিতে গেছেন স্ব স্ব দলের বিদ্রোহী প্রার্থী মো. আবুল হোসেন ও আবুল আলম। তাঁদের মধ্যে মো. আবুল হোসেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম ওরফে মিন্টুকে চ্যালেঞ্জ দিয়ে বিদ্রোহী প্রার্থী হন ফুলগাজী সদর ইউনিয়নে। নির্বাচনে তিনি সব কেন্দ্রে পেয়েছেন তিন হাজার ৬৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের (দলীয় সমর্থন না পাওয়া) বিদ্রোহী প্রার্থী কবির আহম্মদ। তিনি পেয়েছেন তিন হাজার ১৩১ ভোট। অন্যদিকে দরবারপুর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন মজুমদারকে চ্যালেঞ্জ দিয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবুল আলম। তিনি ভোট পেয়েছেন তিন হাজার ৭৬। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত মো. ইলিয়াছ। তিনি পেয়েছেন এক হাজার ৭১৫ ভোট।