প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে এবার জিপিএ-৫ প্রাপ্তি কমেছে। এসএসসি ও দাখিল থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র নয়জন। এর মধ্যে এসএসসিতে সাত ও দাখিলে দুজন। অথচ গতবার জিপিএ-৫ পেয়েছিল ২১ জন। এবার টেকনাফের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪১০ জন। পাসের হার ৭৩ শতাংশ। উপজেলায় শতভাগ পাস করেছে নয়াবাজার উচ্চবিদ্যালয়ে। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে একজন। এ ছাড়া সাবরাং উচ্চবিদ্যালয়ের ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে চারজন।