প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ১৩টি উচ্চবিদ্যালয়ের কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পাসের হারও সন্তোষজনক নয়। উপজেলায় পাসের হার ৫৫ দশমিক ৯৯ শতাংশ। গত বছর উপজেলায় পাসের হার ছিল ৬৮ শতাংশ। এক হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৯৪ জন। এসএসসির ফলাফল খারাপ হলেও দাখিল পরীক্ষায় পাসের হার বেড়েছে। এবার দাখিলে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। ফলাফলের দিক থেকে প্রথম হয়েছে দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের পাসের হার ৭৩ দশমিক ৮৯ শতাংশ। দ্বিতীয় হয়েছে হাচিনসনপুর উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের পাসের হার ৬৩ দশমিক ৬৩ শতাংশ। সবচেয়ে খারাপ ফলাফল করেছে বাবুছড়ামুখ উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের পাসের হার মাত্র ৩০ দশমিক ৫৫ শতাংশ।