জিপিএ-৫ পেয়েছে ১০৮ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার ফলাফলে এবার পাসের হার ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন শিক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে তিন হাজার ৫৩০ জন পরীক্ষা দিয়েছে। পাস করেছে তিন হাজার ৯৪ জন। চার বিদ্যালয়—জেবি উচ্চবিদ্যালয়, বিশ্ব দরবার উচ্চবিদ্যালয়, জনার্দ্দনপুর উচ্চবিদ্যালয় ও বজলুস সোবহান চৌধুরী উচ্চবিদ্যালয়ে পাসের হার শতভাগ। প্রতিবারের মতো এবারও শতভাগ পাসের গৌরব অর্জন করায় আনন্দ প্রকাশ করেছেন জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চবিদ্যালয়ের (জেবি) শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। শতভাগ পাসের পাশাপাশি চট্টগ্রাম বোর্ডে ১৮তম স্থান লাভ করেছে বিদ্যালয়টি। ফলাফল প্রকাশিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা বের করে।