এবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) কক্সবাজার জেলার আটটি উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ৯৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ৮৬৪ জন। অবশিষ্ট ৮৩ জন ইবতেদায়ি। আর জেলায় পাস করেছে ৩২ হাজার ৪২৪ জন শিক্ষার্থী। জেলায় প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ৩৪ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) তাপস কুমার পাল জানান, জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৭ হাজার ৩৭১। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৪ হাজার ৯৫৪ জন। তার মধ্যে পাস করে ২৩ হাজার ৭৭৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৬৪ জন। ফেল করেছে এক হাজার ১৭৮ জন শিক্ষার্থী। এ হিসাবে জেলায় প্রাথমিকে পাসের হার ৯১ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ৬৮৫। এর মধ্যে অংশ নেয় নয় হাজার ৮২৪ জন শিক্ষার্থী। পাস করে আট হাজার ৬৪৮ জন শিক্ষার্থী। পাসের হার ৮৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন।উপজেলাভিত্তিক জিপিএ-৫ সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার সদর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৫৭ জন, রামু উপজেলায় ৮১, উখিয়ায় ২৭, টেকনাফে ১৮, চকরিয়ায় ২০৭, পেকুয়ায় ৪৬, কুতুবদিয়ায় ৬৪ ও মহেশখালী উপজেলায় ৬৪ জন।ইবতেদায়ি শিক্ষা সমাপনী কক্সবাজার সদর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন, রামু—সাত, উখিয়ায়—ছয়, চকরিয়া—সাত, পেকুয়া—এক, কুতুবদিয়া—১৮ ও মহেশখালীতে—পাঁচজন।