জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেবে পটিয়া যুব সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পটিয়ার শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে চট্টগ্রাম মহানগরের বসবাসরত তরুণ যুবকদের সংগঠন পটিয়া যুব সমিতি। পটিয়ার শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও চট্টগ্রাম নগরের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেও জিপিএ-৫ পাওয়া পটিয়ার সন্তানদেরও সংবর্ধিত করা হবে। শিক্ষার্থীর নাম নিবন্ধনের জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রবেশপত্র, ট্রান্সকিপট ও পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আগামী ৭ জুনের মধ্যে ওয়ান লিংক কম্পিউটার, ৩২৮ মিমি সুপার মার্কেট (৪র্থ তলা), নাসিরাবাদ ঠিকানায় সরাসরি. ডাক/কোরিয়ারের মাধ্যমে যোগাযোগ করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস অনুরোধ জানিয়েছেন। বিস্তারিত ০১৮১৯০৪৫৭৭৭ ও ০১৯১৩৬৯৭১৪৯ নাম্বারে জানা যাবে। বিজ্ঞপ্তি।