জিপিএইচ ইস্পাতের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপিএইচ ইস্পাতের বার্ষিক সাধারণ সভা ১৪ ডিসেম্বর চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৫-২০১৬ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, মো. আবদুল আহাদ, মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক মো. সালেহ জহুর, মো. বেলায়েত হোসেন, নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ। সভায় শেয়ারহোল্ডারও উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় জিপিএইচ ইস্পাত গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সভায় কোম্পানির কর্মকর্তারা বলেন, ২০১৬ সালে দেশের ১২টি ব্যাংকের সঙ্গে ১৫৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি করে জিপিএইচ। বিজ্ঞপ্তি