জিপিএইচ গলফ টুর্নামেন্ট সম্পন্ন
জিপিএইচ গলফ টুর্নামেন্ট ৪ মার্চ ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (গলফ) মির্জা সালমান ইস্পাহানী, গলফ ক্যাপ্টেন মোহাম্মদ সিরাজুল হক খান প্রমুখ। টুর্নামেন্টে ১৫০ জন দেশি-বিদেশি গলফার অংশগ্রহণ করেন।
রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল মো. সফিকুর রহমান। এ সময় বক্তব্যে তিনি বলেন ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জিপিএইচ গ্রুপ ক্রীড়া ও বিনোদনে অবদান রেখে চলছে’ ।
বক্তব্য দেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, জিপিএইচ গ্রুপ তাদের কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রাইমেটাল, অস্ট্রিয়ার সঙ্গে গত জানুয়ারিতে একটি নতুন চুক্তি সই করেছে। এতে বছরে আট লাখ ৪০ হাজার টন ফিনিশড প্রোডাক্ট উৎপাদিত হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিয়া এম এ রহিম।
টুর্নামেন্টে বিজয়ীরা হলেন : মো. তৌফিকুল ইসলাম, মাহমুদ হোসাইন, আরফাতুল ইসলাম, মো. মাকসুদুল হক, মোহাম্মদ সহিদুল আনাম চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক খান, আহনাফ খান, হাফিজা এমাদ, মো. মাহবুবুর রহমান, সৈয়দ হাসান ফয়সাল, রাফিদ তাহমিদ ইসলাম, আবু সায়েদ মোহাম্মদ বাকির, রফিকুল ইসলাম ও এম আই খসরু। বিজ্ঞপ্তি।