জিপিএইচ গ্রুপের সঙ্গে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপিএইচ ইস্পাত লিমিটেডের সঙ্গে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের চুক্তি সই হয়েছে। ১৫ মে সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ কারখানার সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। চুক্তির আলোকে জিপিএইচের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকেরা গ্রুপ বিমার সুবিধা পাবেন। চুক্তিতে সই করেন জিপিএইচের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
মোহাম্মদ আলমাস বলেন, ‘কর্মকর্তা-কর্মচারী–শ্রমিকেরা জিপিএইচ পরিবারের সন্তানের মতো। কর্তৃপক্ষের পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী আজ এই চুক্তি সই হয়েছে।’
অনুষ্ঠানে চার্টার্ড ইনস্যুরেন্সের এজেন্সি ডিরেক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ তাঁদের বিভিন্ন প্যাকেজ সুবিধার বর্ণনা দেন। মিডিয়া অ্যাডভাইজার ওসমান গনি চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জিপিএইচ গ্রুপের নির্বাহী পরিচালক এ বি সিদ্দিক, মহাব্যবস্থাপক (এইচ আর অ্যান্ড এডমিন) সরোজ কান্তি চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি।