জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল রাউজান ক্লাব

‘প্রত্যেক শিক্ষার্থীই স্বপ্নবান নাগরিক। আজকের এ মেধাবী শিক্ষার্থীরা সমৃদ্ধ আগামীর চেতনায় উৎকর্ষ মানুষ হয়ে একটি কল্যাণমুখী ও স্বনির্ভর জাতি গঠনে ভূমিকা পালন করবে।’ ১৩ জুন চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে রাউজান ক্লাবের উদ্যোগে ২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান এসব কথা বলেন। কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল কাশেমের সভাপতিত্বে ও ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা আলম, রাশেদ রউফ, কাজী মো. শফিউল আলম, বন্দনা দাশ, জালাল উদ্দিন আহমেদ হোসাইন, সিদ্ধার্থ বড়ুয়া, মো. আবুল হাসান, চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া ও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিরা রাউজানের ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিজ্ঞপ্তি।