জিবে জ্বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: জিবে ছত্রাক বা ফাঙাশ সংক্রমণ হওয়া কি খারাপ লক্ষণ?উত্তর: খাবার খেতে গেলে জিবে জ্বালা করলে বা সাদা সাদা আবরণ দেখা দিলে জিবে ছত্রাক বা ফাঙাশ সংক্রমণ হয়েছে বলে বোঝা যাবে। ক্যানিডা নামের ছত্রাক এজন্য দায়ী। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই সংক্রমণ হয়। ডায়াবেটিস, স্ট্রোক, এইডস, ক্যানসার, কেমোথেরাপি ও অন্যান্য ওষুধের প্রতিক্রিয়ায় এই সংক্রমণ হতে পারে। মুখ ও জিবের অপরিচ্ছন্নতাও এর জন্য দায়ী। তাই ছত্রাক সংক্রমণের চিকিৎসার পাশাপাশি অন্তর্নিহিত কারণটিরও চিকিৎসা জরুরি।  অধ্যাপক এ বি এম আবদুল্লাহ।