প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথায় আছে, ঘ্রাণেই অর্ধভোজন। দর্শনেও যে অর্ধভোজন হতে পারে, তা-ই প্রমাণ করতে নেমেছেন আলোকচিত্রী হেনরি হারগ্রিভস! খাবারের ‘চেহারা’ মানুষকে ভীষণভাবে প্রভাবিত করে—এই ধারণার ওপর ভিত্তি করে ছবি তুলতে শুরু করেন তিনি। খুঁজতে খুঁজতে রংধনুর সাত রংই বিদ্যমান, এমন খাবারেরও খোঁজ পেয়েছেন হেনরি। হেনরির এই প্রকল্পকে সমর্থন করছে একটি প্রবন্ধ। যার গল্পটা এক মাকে নিয়ে। মায়ের ছোট্ট ছেলেটির খাওয়ার প্রতি ভীষণ অনীহা। একদিন মা খাবারে নানা রকম রং ব্যবহার শুরু করলেন। সেই থেকে ছেলেটিরও খাবারের প্রতি আগ্রহ তৈরি হলো! ডেইলিমেইলগ্রন্থনা: মো. সাইফুল্লাহ