প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছরের মতো এবারও জিরি জনকল্যাণ ট্রাস্টের চতুর্দশ বৃত্তি পরীক্ষা গত শুক্রবার পশ্চিম পটিয়া জিরি খলিল মীর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ের চতুর্থ থেকে নবম শ্রেণির ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন ট্রাস্টের চেয়ারম্যান মো. নুরুল আবছার, ব্যবসায়ী মো. আব্দুস সালাম, মো. সামশুল আলম, শিক্ষানুরাগী নজরুল ইসলাম, ট্রাস্টের সচিব আবদুল আলীম, অধ্যাপক মুছা সিকদার, মেসবাহ উদ্দিন, নুরুল কাদের সিকদার, জিরি জনকল্যাণ সংঘের সভাপতি আবুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।