জিয়া মহিলা কলেজে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গত সোমবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বিলকিস আরা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। অনুষ্ঠানে স্নাতকোত্তর প্রথম পর্বে প্রথম শ্রেণী, এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ও কলেজের বিভিন্ন বিভাগের কৃতী শিক্ষার্থী এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।