জিয়া হায়দার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি ও নাট্যব্যক্তিত্ব জিয়া হায়দারের তৃতীয় মৃত্যুবার্ষিকী ২ সেপ্টেম্বর পালিত হয়। এ উপলক্ষে পটিয়া বিটা কালচার অ্যান্ড কমিউনিকেশন ট্রাস্টে আয়োজন করা হয় স্মরণসভা। বিটার নির্বাহী পরিচালক শিশির দত্তের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভারতের খ্যাতিমান নাট্যনির্দেশক সুবোধ পট্টনায়েক। বক্তব্য দেন শফিকুর রহমান, খায়রুন্নাহার ও শোয়েব মোজাম্মেল। জিয়া হায়দারের কবিতা পাঠ করেন সুমি চৌধুরী। বক্তারা বলেন, ‘জিয়া হায়দার তাঁর লেখনীর মাধ্যমে পৃথিবীর নাট্য ইতিহাসের একটি বড় অংশ আমাদের হাতে তুলে দিয়েছেন।’ অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিজ্ঞপ্তি।