জিয়াউদ্দীন বাবলুর পাথরঘাটা মহিলা কলেজ পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-৯ আসনের সাংসদ জিয়াউদ্দীন আহমেদ বাবলু গত ৩০ এপ্রিল পাথরঘাটা সিটি করপোরেশন মহিলা কলেজের নির্মিতব্য পাঁচতলা ভবন পরিদর্শন করেছেন। পাশাপাশি ওই দিন কলেজের সৌর প্যানেলও উদ্বোধন করেন তিনি। পরিদর্শন শেষে তিনি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাংসদ শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শিক্ষার্থীদের আন্তরিকতার সঙ্গে শিক্ষাদানের আহ্বান জানান। পাশাপাশি কলেজটিকে সিটি করপোরেশনের অধিভুক্ত করায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে ধন্যবাদ জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর ইসমাইল হোসেন। পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।