বাংলাদেশের কাবাডির মাঠের অঘোষিত রাজা তিনি। মাঝখানে দু-তিন বছর পায়ে চোট নিয়ে ছিলেন মাঠের বাইরে। আবার ফিরেছেন বীরদর্পে। প্রস্তুতি নিচ্ছেন কাবাডি বিশ্বকাপ জয়ের। এবারের সময়ের তারকা জিয়াউর রহমান যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিমুঠোফোন, পোশাক এবং মানিব্যাগ।বিদেশের মাঠে প্রথম কাবাডি ম্যাচপশ্চিমবঙ্গের বিরুদ্ধে। ১৯৯৫ সালের মাঝামাঝিতে হবে। খেলার সময় যে বিষয়টি মাথায় থাকেকী করে বেশি পয়েন্ট আনা যাবে! প্রিয় খেলোয়াড়কাবাডিতে ভারতের অনুপ এবং ফুটবলে লিওনেল মেসি।প্রিয় কোচকাবাডির বর্তমান কোচ আবদুল জলিল।খেলোয়াড় হিসেবে আনন্দের দিন২০০২ সালের ঘটনা। ওমানে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চলছিল। এই খেলা চলার সময়ই আমাকে না জানিয়ে সবাই আমার জন্মদিনের উৎসব আয়োজন করে। কাবাডি খেলোয়াড়ের যে গুণ জরুরিভালো মুভমেন্ট এবং ট্রেসিং করার ক্ষমতা।দেশের বাইরে খেলতে গেলে মনে হয়যেকোনো মূল্যে ভালো করতে হবে।নতুনভাবে ফিরে আসার পরকখনোই ভাবিনি সুস্থ হয়ে ফিরব। আমি সত্যিকারের নতুন জীবন পেয়েছি।কাবাডি খেলা ছাড়া যে কাজে পারদর্শীকাবাডি খেলা ছাড়া কোনো কাজই ভালোমতো পারি না।জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জচ্যালেঞ্জের মুখে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ।নিজের খারাপ দিকহঠাৎ করে রেগে যাই।নিজের যে দিকটি বদলাতে চাইকিছুই বদলাতে চাই না।সামনে যা করতে চাইবিশ্বকাপে খেলা এবং সেরার পদক জেতা। সাক্ষাৎকার: মো. রুবেলছবি: কবীর শাহরীয়ার