জিয়াউল হক মাইজভান্ডারির ওরস সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনে পালিত হলো সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির ২২তম ওফাত দিবস। মাইজভান্ডার দরবার শরিফের গাউসিয়া হক মঞ্জিলে জিয়াউল হকের জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভা, মিলাদ ও জিকির অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। আলোচনায় অংশ নেন মাওলানা সাইফুল্লাহ সুলতানপুরি, মাওলানা খাজা বাকিবিল্লাহ আলআজহারি ও মাওলানা হাবিবুল হোসাইন। মো. শামসুল আলমের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন জামাল আহমদ সিকদার, অধ্যাপক এ ওয়াই এম জাফর, রেজাউল আলী জসিম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।