জীব আর জড়ের যুদ্ধ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


কারও চেয়ে কেউ কম নয়। সামান্য এক জড় পদার্থ—লোহার বেষ্টনী কিনা কামড় বসাতে গেল আকাশছোঁয়া কৃষ্ণচূড়ার গায়ে! রেগেমেগে রক্ত মাথায় তুলে এমনিতেই লাল হয়ে থাকে কৃষ্ণচূড়া, তার ওপর এমন কামড় সহ্য করা যায়? তাই তো বেষ্টনীর একেবারে শিরদাঁড়া দিয়েছে ভেঙে!

পাশের সাদাটে বটগাছটা বেষ্টনীর টুঁটি চেপে দিব্যি দাঁড়িয়ে আছে জয়ের বেশে। মেহগনিগাছটার অবস্থা অবশ্য যায় যায়, তবু টিকে আছে তার জীবনযুদ্ধে।
তাদের এই লাগামহীন যুদ্ধ চলছে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে।