জীবন ধারা ২০১১
লম্বা কামিজ, লেগিংস, স্লিম ফিট শার্ট—গত বছরের ফ্যাশনধারায় রাজত্ব করেছে এগুলোই। সাজে যোগ হয়েছে নানা বৈচিত্র্য। বাইরে খাওয়া, বেড়ানো এসবে পাওয়া গেল মানুষের শৌখিন মনের পরিচয়। ঘরোয়া আড্ডাটাই যেন এখন টানছে বেশি। কেমন গেল ২০১১, সামনের দিনগুলোর জীবনধারা কেমন হতে পারে, সেসব নিয়েই এ প্রতিবেদন। লম্বা কামিজের জনপ্রিয়তামেয়েরা লম্বা কামিজ পরেই কাটিয়ে দিল গত বছর। কামিজের ফ্যাশনে কখনো দেখা গেছে অনেক বেশি ঘের এবং অনেক বেশি ঝুলের কামিজ। যার সঙ্গে ব্যবহার হয়েছে চওড়া পাইপিং এবং পট্টি। এ বছরও লম্বা কামিজের ফ্যাশনটা থাকবে বলে মনে করছেন ফ্যাশন-বিশেষজ্ঞ মাহিন খান। তাঁর মতে, সবাই এ বছরে একহারা প্যাটার্নে লম্বা কামিজ বানাবে না বরং শারীরিক গঠনের সঙ্গে মানিয়ে তবেই তৈরি করবে কামিজ। বেশি ঢিলেঢালা নয় বরং ফিটিং ফ্যাশনটাই হবে লক্ষণীয়। হাঁটুর একটু নিচে গিয়েই থেমে যাবে কামিজের ঝুল। প্যাটার্নে এ লাইন কাটিং চলছে এবং কামিজে প্লিট দেওয়া হচ্ছে। ফিটিংটা ঠিক রাখতে পেছনে চেইনের ব্যবহার চলছে। সালোয়ার-কামিজের নকশায় এমব্রয়ডারিটাই বেশি প্রাধান্য পাচ্ছে। সেই সঙ্গে দেদার চলেছে স্ক্রিন প্রিন্ট। এ বছরেও এই ট্রেন্ড লক্ষ করা যাবে।লম্বা কামিজের পাশাপাশি লেগিংসের ফ্যাশনটা বেশ দেখা গেছে আর লেগিংসের সঙ্গে কখনো কামিজ, কুর্তা, টপস পরেছে মেয়েরা। টপসে খুব চলেছে কাফতান ডিজাইন। আর এই কাফতান ডিজাইনের পাশাপাশি টপসের প্লিট এবং লেইসের নকশাও দেখা গেছে। মাহিন খান বলেন, এ বছর কামিজ ও ফতুয়ায় দেখা যাবে গোল শেপ। অনেকটা ফ্রকের মতো। গত বছরে তসর ছিল শাড়ির ফ্যাশনে অন্যতম। এবারও তসরকে ফ্যাশনে দেখা যাবে। সেই সঙ্গে থাকবে মসলিন, শিফন ও কাতানের ফ্যাশন। শুধু শাড়িই নয়, এর সঙ্গে বাহারি ব্লাউজও ছিল ফ্যাশনে। এ বছরের এই ট্রেন্ড দেখা যাবে। ব্লাউজ থ্রিকোয়ার্টার এবং স্লিভলেসের দিকেই ঝুঁকবে ঠান্ডা-গরম মিলিয়ে, যেমনটা ছিল গেল বছরে। সাজসজ্জায় বৈচিত্র্য‘সাজসজ্জায় নতুনত্ব ও বৈচিত্র্য গত বছর সবাইকে আকর্ষণ করেছে। মেকআপের বেইস হালকা থাকলেও ঠোঁটে ও চোখের রঙের ব্যবহার ছিল বেশ। বিশেষ করে রাতের যেকোনো অনুষ্ঠানে লাল রঙের লিপস্টিক ব্যবহার করেছেন অনেকেই। সঙ্গে চোখের সাজে স্মোকি লুক। তবে দিনের বেলায় হালকা গোলাপি, পিচ রঙের মতো হালকা লিপগ্লস ব্যবহারই দেখা গেছে।’ বলেন রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল। ২০১১ সালে পাউডার আইশ্যাডোর বাইরে পেনসিল আইশ্যাডো, তরল আইশ্যাডোর চাহিদা ছিল। এ ছাড়া ন্যাচারাল, নিউট্রাল সাজের প্রতি ঝোঁক দেখা গেছে। আর চুলের কাটের মধ্যে ভলিউম লেয়ার কাট সবাই পছন্দ করেছে। নখে নানারকম নকশা করতে দেখা গেছে।এ বছর হালকা মেকআপ থাকলেও চোখে নীল, সবুজ, হলুদ বা যেকোনো দু-তিনটি উজ্জ্বল রঙের ব্যবহারের চাহিদা থাকবে বলে মনে করছেন আফরোজা কামাল। লালের পাশাপাশি ঠোঁটে ম্যাজেন্টা, কমলা রঙের লিপস্টিক ব্যবহার দেখা যেতে পারে। চুলের কাটে ইমো কাট এবার জনপ্রিয় হওয়ার সম্ভাবনা আছে। অনুষঙ্গে ভিন্নতাফ্ল্যাট স্লিপারের পাশাপাশি গত বছর জনপ্রিয় হয়েছে প্ল্যাটফরম হিল বা ওয়েজেস। একগাদা অনুষঙ্গ নয়, বরং যেকোন একটি নজরকাড়া অনুষঙ্গ পরার চল ছিল। কানে রিং আর গলায় মুক্তার মালা বেশ দেখা গেছে। একটি আঙ্গুলে বড় আঙটি পরতে দেখা গেছে মেয়েদের। ইন্টারনেটে সামাজিক যোগাযোগগত বছর বেড়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুকের ব্যবহার। সঙ্গে সঙ্গে বেড়েছে জনপ্রিয় আরেকটি সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসের ব্যবহারও। প্রযুক্তিপ্রেমী তরুণেরা আইফোন, আইপ্যাড, স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে।মুঠোফোনের মাধ্যমে তথ্য হালানাগাদ থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করার হার বেড়েছে অনেক গুণ। ফেসবুকের নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় ব্যবহারকারীদের মধ্যেও বেড়েছে আগ্রহ। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও দেখা গেছে তরুণদের অংশগ্রহণ।স্মার্টফোনের ব্যবহারমুঠোফোনের ব্যবহার শুধু কথা বলা আর এসএমএসের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিষয়টি উঠে এসেছে স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায়। কোন মুঠোফোনে সহজেই ইন্টারনেট ব্যবহার করা যায়, ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সুবিধা কেমন, বাংলা দেখার সুযোগ কেমন, সর্বোপরি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সুবিধা কিংবা বৈশিষ্ট্য কী কী আছে—এমন সব দেখেই মুঠোফোন কিনছে আগ্রহীরা। মুঠোফোনে বাংলা দেখার সুবিধা যুক্ত হওয়ায় এবং মুঠোফোনের জন্য ওয়েবসাইটের বিশেষ সংস্করণ (যেমন m.prothom-alo.com) থাকায় মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার, খবর সংগ্রহ ইত্যাদি বেড়েছে। অনেকেই ঝুঁকছে স্পর্শকাতর সুবিধাযুক্ত মাল্টিমিডিয়া ফোনের দিকে। এদিক দিয়ে বাজারে থাকা চীনের তৈরি মুঠোফোনের চাহিদাও ছিল বেশ।ল্যাপটপ ও ট্যাবলেটএখন বড় মনিটরের জায়গায় স্থান করে নিয়েছে পাতলা এলসিডি, এলইডি মনিটর। কম্পিউটারের জায়গায় জনপ্রিয় হয়েছে ল্যাপটপ ও নেটবুক। সহজে ব্যবহারযোগ্য ট্যাবলেট, প্যাড, নোটবুক কেনার দিকে তরুণদের আগ্রহ বেশি। ডেস্ক কম্পিউটারে গেমস খেলার পরিবর্তে এখন ইচ্ছেমতো ট্যাবলেট, প্যাড কিংবা নোটবুকেই চলছে খেলা।বহনযোগ্য পণ্যের চাহিদা বেশি জায়গার পেনড্রাইভ বর্তমানে তরুণদের পছন্দের একটি, যা থাকে সবার পকেটে! নানা ধরনের, নানা ডিজাইনের পেনড্রাইভগুলো ফ্যাশনের অংশ হিসেবেই ব্যবহার করছে তরুণদের দল। এর সঙ্গে যুক্ত হয়েছে বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভ।আঁটসাঁট পোশাকের চাহিদা হাল ফ্যাশনে আঁটসাঁট পোশাক নির্বাচন করছেন ছেলেরা। পাশাপাশি জুতা বা স্নিকার বেশি পরেছেন গত বছর। বছরজুড়ে ছিল জিনসের ব্যবহার। আগামী বছরও আঁটসাঁট পোশাকের চাহিদা থাকবে এখন বর্ণিল রঙের টি-শার্ট ব্যবহার হচ্ছে। সামনের দিনেও তা থাকবে স্বাস্থ্যসচেতনতাবাড়িতে ফ্রিহ্যান্ড ব্যায়াম বা জিমে গিয়ে ব্যায়ামের পাশাপাশি জনপ্রিয় হয়েছে ইয়োগা, অ্যারোবিক্সের ধারণা। শুধু ওজন কমানোই নয়, শারীরিক সুস্থতা বজায় রাখাটাও ছিল গুরুত্বপূর্ণ। চলচ্চিত্র তারকাদের অনুসরনে ছেলেদের মধ্যে সিক্স প্যাক অ্যাবের ধারনাটাও জনপ্রিয় হয়েছে। বিয়ের পোশাককনের পোশাকে সাদা রঙের জনপ্রিয়তা দেখা গেছে। অনেকগুলো গয়না নয়, বরং বড় একটি সেট পরেছেন অনেকে। সাজেও জনপ্রিয় হয়েছে ন্যাচারাল বেস মেকাপ আর গোলাপি ধাঁচের লিপস্টিক। বরের শেরওয়ানির কাট, কাপড়, রং ভিন্নতায় পরিবর্তন এসেছে। জামেবার কাপড় এখন সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে শেরওয়ানি হিসেবে। স্লিম ফিটের সেমি-লম্বা শেরওয়ানিই এখন বিয়ের ট্রেন্ড। ঘরে খাওয়া বাইরে খাওয়াবুফে খাবারের জনপ্রিয়তা যেন একটু কমই ছিল গত বছর। বদলে আলা কার্টে মেন্যুর ধারণা আবার প্রচলিত হয়েছে। বাইরে রেস্তোঁরায় আড্ডা দেবার বদলে অনেকে বাড়িতেই আয়োজন করেছেন পার্টি। ইন্টারনেট থেকে রেসিপি খুঁজে রকমারি রান্নার চলও দেখা গেছে। নতুন জায়গায় বেড়ানোপ্রচলিত দর্শনীয় স্থান বা রিসোর্টে তো ভিড় ছিলই। এর পাশাপাশি অপ্রচলিত, নতুন অনেক জায়গায় বেড়ানোর প্রতি আগ্রহ ছিল। তরুণরা উৎসাহী হয়েছেন অ্যাডভেঞ্চারের দিকে। ট্রেকিং, ছবি তোলা এসব দিকে ঝুঁকেছেন তাঁরা। বিভিন্ন পত্রপত্রিকায় অপেশাদার আলোকচিত্রীর তোলা ছবি ছাপাও হয়েছে অনেক।লেখা: ফারহানা আলম, রুহিনা তাসকিন, তৌহিদা শিরোপা, ফেরদৌস ফয়সাল ও নুরুন্নবী চৌধুরী।মডেল: পিয়া