প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শামসুল ইসলাম ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা। চিকিৎসার খরচ তুলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের তাসেরদেশ নাটকের দুটি প্রদর্শনী ২৯ জানুয়ারি বিকেল চারটায় ও সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চায়ন করা হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের সভাপতি অসীম দাশ। নাটকের টিকিট পাওয়া যাবে মিলনায়তনের কাউন্টারে। বিজ্ঞপ্তি