অনেকেই বলেন, ‘জীবন একটা রঙ্গশালা’। এখানে পরতে পরতে অভিনয়! কীভাবে? দেখুন তাহলে!

নতুন শিশু পৃথিবীতে এসেছে। জন্মের পর ডাক্তার উল্টো করে ধরে তাকে থাবড়া মারছেন, যেন কান্নাকাটি করে সুস্থতার প্রমাণ রাখে!
পরিচালক: ডাক্তার
অভিনয়শিল্পী: শিশু
ডিরেক্টর সাহেব, আস্তে মারেন! আর কত কাঁদব?
এই তো আরেকটু ট্রাই করুন! রিয়েলিস্টিক একটা ভাব আনতে হবে না?
আজকের শিশু, আগামী দিনের বর। তার বিয়ে পড়াচ্ছেন কাজি সাহেব।
পরিচালক: কাজি
অভিনয়শিল্পী: তরুণ-তরুণী
কী নায়িকা, কবুল বলছ না কেন?
নায়িকা মনে হয় নার্ভাস। রিটেক নেন, ডিরেক্টর সাহেব!
শিশুটি একসময় একটু বড় হলো। স্কুলে যায়। শিক্ষক তাকে অঙ্ক করাচ্ছেন।
পরিচালক: শিক্ষক
অভিনয়শিল্পী: শিশু
স্যার, সহজ অঙ্ক দেন, স্ক্রিপ্ট বেশি কঠিন হয়ে গেছে!
স্ক্রিপ্ট কঠিন হইলেই না চেনা যাবে তুমি কেমন অভিনেতা! করো করো, মন দিয়ে অঙ্ক করো।
তরুণ একসময় বৃদ্ধ হয়ে গেলেন। টিভিতে একদিন সিনেমা দেখছিলেন তিনি।
পরিচালক: টিভিতে দেখানো সিনেমার পরিচালক
অভিনয়শিল্পী: বৃদ্ধ
ধুর, কী সব অভিনয় যে করে এরা! এর চেয়ে ভালো অভিনয় তো আমিই করি!
বৃদ্ধ একদিন ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বৃদ্ধের বুকে স্টেথিস্কোপ ধরে জোরে জোরে শ্বাস নিতে বলছেন।
পরিচালক: ডাক্তার
অভিনয়শিল্পী: বৃদ্ধ
জোরে জোরে শ্বাস নেন দেখি।
নিচ্ছি তো, ডাক্তার সাহেব! আর কদিন এভাবে অভিনয় করব?