জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিক আমিনুল হক বাদশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ প্রেস সেক্রেটারি, সাংবাদিক ও লেখক আমিনুল হক বাদশা লন্ডনের অরপিংটনের ফানবারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কথা বলতে পারছেন না।
এদিকে আমিনুল হক বাদশাকে দেখার জন্য অনেকেই এখন হাসপাতালে ভিড় জমাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর হাসপাতালে এসেছিলেন তাঁর বন্ধু সিরাজুল আলম খানসহ লন্ডন থেকে প্রচারিত বেতার বাংলার প্রধান নাজিম চৌধুরী, সংবাদ পাঠক ও উপস্থাপক ডা. ঝুমা, স্মৃতি আজাদ, মিনি চৌধুরী প্রমুখ। একমাত্র সিরাজুল আলম খান ছাড়া আর কাউকে তিনি চিনতে পারেননি। কোনো কথাও বলতে পারেননি।

সৈয়দ শাহ সেলিম আহমেদ
লন্ডন, যুক্তরাজ্য