জীবন রাঙাতে কিছু প্রযুক্তি
খুদে সব যন্ত্রপাতি আমাদের জীবনযাত্রা আমূল পাল্টে দেয়। মজার কিছু উদ্ভাবন আছে, যা আমাদের জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায়। এসব যন্ত্র জীবনকে আরও সহজ, আরও উপভোগ্য করে তোলে। ক্যামব্রিজ কনসালট্যান্ট নামে একটি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত কয়েকটি যন্ত্রের সঙ্গে সম্প্রতি পরিচয় করিয়ে দিয়েছে। ইউরোপ-আমেরিকার বাজারে অত্যাধুনিক যন্ত্রগুলো এখন কিনতেও পাওয়া যাচ্ছে। কিউব রেডিওচার কোণ আকৃতির ছোট্ট এই রেডিওর কোনো চাবি বা বোতাম নেই। আগে থেকেই চারটি রেডিও স্টেশন যন্ত্রটিতে সেট করে নিতে পারবেন। যন্ত্রটি নাড়াচাড়া করে স্টেশন পরিবর্তন এবং ভলিউম বাড়ানো ও কমানো যায়। যন্ত্রটির চারটি তল আছে। সেই তলগুলো একে একে ওল্টালে রেডিও স্টেশন পরিবর্তন হবে। যন্ত্রটি সামনের দিকে এগোলে ভলিউম বাড়বে, পেছনে আনলে ভলিউম কমবে।মন নিয়ন্ত্রণমনের কথাটি কম্পিউটারের পর্দায় ভেসে উঠবে। ব্যাপারটা ভাবতেই রোমাঞ্চকর ঠেকে। এক লাইনে কথাটা বলে ফেলা যত সহজ, প্রযুক্তিটা ততটাই জটিল। মস্তিষ্ক থেকে উদ্ভূত তরঙ্গ একটি টুপির মাধ্যমে যাবে কম্পিউটারে। তার আগে মাথায় বসানো সেন্সরসমেত টুপিটি মস্তিষ্ক-তরঙ্গকে অনুবাদ করে দেবে। বাদবাকি কাজটা করে দেবে কম্পিউটারে থাকা বিশেষ একটি সফটওয়্যার। প্রযুক্তিটি বাক্ ও শ্রবণপ্রতিবন্ধীদের কাছে কদর পাবে, এ কথা বলার অপেক্ষা রাখে না। পাঁচ হাজার ডলারে পাওয়া যাবে প্রযুক্তিটি।দেয়ালভেদি রাডার কংক্রিটের দেয়াল ভেদ করে দেখার আশ্চর্য ক্ষমতা ছিল সুপারম্যানের। কল্পকাহিনীর অতি মানবের বিস্ময়কর সেই ক্ষমতা এখন সাধারণ মানুষের হাতের মুঠোয়। ছোট্ট ওই যন্ত্রের পর্দায় আপনি সহজেই দেয়ালের অপর প্রান্তের সবকিছু অবলীলায় দেখতে পারবেন। দূর থেকেও নিয়ন্ত্রণ করা যাবে যন্ত্রটিকে। পুলিশের কথা মাথায় রেখেই প্রযুক্তিটি বাজারে ছাড়ছেন উদ্ভাবকেরা।ইমপ্ল্যান্টেবল অ্যান্টেনাহাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোগীর রক্তের চাপ ও হূত্স্পন্দন জানতে চিকিত্সক বা সেবক/সেবিকাদের রোগীর পাশে যেতে হয়। কিন্তু উদ্ভাবকেরা বলছেন, চিকিত্সক কম্পিউটারের মনিটরে চোখ রেখে এক লহমায় রোগীর শরীরবৃত্তীয় ক্রিয়া সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। কীভাবে! তারহীন বিশেষ ধরনের এন্টেনা যুক্ত থাকবে রোগীর গায়ে। সেই অ্যান্টেনা থেকে তথ্য যাবে চিকিত্সকের চেম্বারে রাখা কম্পিউটারে। ওয়েবসাইট অবলম্বনে