জীবনী প্রকাশের ওয়েবসাইট হিসেবে যাত্রা শুরু করছে বাংলাদেশ গোল্ডেন বুক। বিভিন্ন পেশায় সফল ব্যক্তিদের জীবনী প্রকাশের এই উদ্যোগ নিয়েছে এবিসি ট্রেড পাবলিকেশনস নামের একটি সংস্থা।
জানা গেছে, পরবর্তী প্রজন্মের কাছে গুণী ব্যক্তিদের জীবন ও কাজের বৈচিত্র্যময় ঘটনাপ্রবাহ তুলে ধরাই হচ্ছে এ ধরনের সাইট তৈরির মূল লক্ষ্য। বাংলাদেশের বিভিন্ন জেলায় এ ধরনের অনেক ব্যক্তি আছেন যাঁদের জীবন সম্পর্কে জানার কোনো সহজ সুযোগ নেই। এই ওয়েবসাইট বিশ্বে ছড়িয়ে থাকা সফল বাংলাদেশিদের একই ছাতার নিচে আনতে সক্ষম হবে বলে মনে করছেন সাইটের উদ্যোক্তারা।
সাইটটিতে ন্যূনতম খরচে জীবনী এবং ছবি প্রকাশের সুযোগ রয়েছে। আবার যেকোনো সময় এসব তথ্য সম্পাদনা করা যাবে। সাইটটির ঠিকানা www.goldenbookbd.com
ক্যানন প্রিন্টারের বিনা মূল্যের পরিসেবা: কম্পিউটার ভিলেজ ও জেএএন অ্যাসোসিয়েট লিমিটেডের যৌথ উদ্যোগে কম্পিউটার
ভিলেজের আগ্রাবাদ শাখার সার্ভিস সেন্টারে ক্যানন ব্র্যান্ডের সব ধরনের প্রিন্টারের বিনা মূল্যের পরিসেবার (সার্ভিস ক্যাম্প) আয়োজন করাহয়েছে।
এ পরিসেবা শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি। চলবে কাল ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিসেবা দেওয়া হবে। এতে সব ধরনের লেজার, ডেস্কজেট ও ফটো প্রিন্টার সার্ভিস করানো হবে। বিনা মূল্যের এই সার্ভিস ক্যাম্পের সেবা নিতে আগ্রহীদের ফোনে (০১৭১৩২৪০৭৫৭, ০১৭১৩২৪০৭৫১) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।