জীবনে প্রতিষ্ঠা লাভ করতে শিক্ষা, অধ্যবসায় ও সততার বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং-এর সভা ও ডিআরআর সংবর্ধনা অনুষ্ঠান ৫ সেপ্টেম্বর নগরের চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি আমিন উল্যাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী। অনুষ্ঠানে রোটার্যাক্ট জেলা ৩২৮২ বাংলাদেশের নবনির্বাচিত ডিআরআর মোহাম্মদ সাজ্জাদকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ শাহজাহান, আবু হায়দার চৌধুরী, এমদাদুল আজিজ চৌধুরী, কাজী আবুল মনছুর, কায়েস চৌধুরী, আজিজুল গণি চৌধুরী, মো. নুরুল আবছার, এস এম জমির উদ্দিন, হেলাল হুমায়ুন, মো. শহীদুল ইসলাম চৌধুরী, আমজাদ হোসেন, হাবিবা সুলতানা প্রমুখ। অতিথি বক্তা আলী হোসেন আকবর আলী বলেন, সমাজে নিয়ম শৃঙ্খলা ভেঙে রাতারাতি বড় লোক হওয়ার অভিপ্রায় দেখা যায় অনেকের মধ্যে, যা মোটেও কাম্য নয়। জীবনে প্রতিষ্ঠা লাভ করতে শিক্ষা, অধ্যবসায় ও সততার বিকল্প নেই। বিজ্ঞপ্তি।