জীবনের জন্য দক্ষতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এইচএসসি এবং ‘এ’ লেভেলের ফলপ্রার্থী শিক্ষার্থীদের পুঁথিগত জ্ঞানের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথ যোগ্যতা ও দক্ষতার পরিপূর্ণ বিকাশে সহায়তার জন্য চালু করেছে ‘স্কিলস ফর লাইফ’ কোর্স। আট সপ্তাহের এই ‘স্কিলস ফর লাইফ’ বা ‘জীবনের জন্য দক্ষতা’ কোর্সের অধীন ঢাকার স্কুল ও কলেজের ফলপ্রার্থী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এই কোর্সের শিক্ষার্থীদের যাবতীয় ব্যয় বহন করছে ইউল্যাব কর্তৃপক্ষ। তরুণদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে উপযুক্ত দক্ষতা অর্জন ও ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে আরোহণের জন্য একজন যোগ্য প্রতিযোগী করে গড়ে তোলাই হচ্ছে এই কোর্সের অন্যতম উদ্দেশ্য। প্রতিবছর ১২০ জন শিক্ষার্থী এই কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এই কোর্সের বিষয়গুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন্স টেকনোলজি, ক্যারিয়ার প্ল্যানিং, ডাইজেস্টার সেফটি ও এভরি ডে ব্যাংকিং।‘স্কিলস ফর লাইফ’ কোর্সের অধীনে শিক্ষার্থীদের ইংরেজি ও তথ্যপ্রযুক্তিগত জ্ঞান দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে প্রত্যাশিত ক্ষেত্রে ক্যারিয়ার গঠনে করণীয় নির্ধারণ, সামাজিক দায়বদ্ধতা, নিয়মিত সঞ্চয় প্রকল্প গ্রহণ ও অনাকাঙ্ক্ষিত দুর্যোগে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্সটির পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন ইউনিভার্সিটির মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার নাসিমা খন্দকার।এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আগামী ৬ জুন থেকে কোর্সটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। গত ১৫ এপ্রিল থেকে চলছে এর রেজিস্ট্রেশন। বিস্তারিত তথ্যের জন্য www.fb.com/ulabskillsforlife ঠিকানা অথবা ০১৭৭০১৫০৭৭৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।