জীবন্ত কাকতাড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমি ফক্সের বয়স ২২। কয়েক দিন আগেই পড়াশোনার পাট চুকিয়েছেন যুক্তরাজ্যের ব্যাংগর বিশ্ববিদ্যালয় থেকে। বিষয় ছিল সংগীত এবং ইংরেজি। অর্জিত বিদ্যা ভালোই কাজে লাগাচ্ছেন এই তরুণ। কাজ নিয়েছেন ১০ একর এক মাঠে। সেখানে বসে বসে গিটার, অ্যাকর্ডিয়ন আর ঘণ্টি বাজান জেমি। পরনে থাকে ক্যাটক্যাটে কমলা রঙের কোট। মাঠের মালিক উইলিয়াম ইয়ংগস এ জন্য তাঁকে প্রতি সপ্তাহে দেন আড়াই শ পাউন্ড। গোলমেলে লাগছে ব্যাপারটা? জেমি ফক্স আসলে কাকতাড়ুয়ার কাজ করেন! তাঁর যন্ত্রসংগীত শুনে ত্রিসীমানায় ঘেঁষে না ফসল নষ্টকারী কোনো পাখি! আর জিম এই কাজটা করে টাকা জমাচ্ছেন, খুব শিগগির নিউজিল্যান্ডে ঘুরতে যাবেন যে! বিবিসি ও অরেঞ্জ অনলাইনগ্রন্থনা: মাহফুজ রহমান