জীববৈচিত্র্য দিবসে চিত্রাঙ্কন ও অনুচ্ছেদ লিখন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে ২২ মে বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও অনুচ্ছেদ লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি শহরের রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ে দিবসটি উপলক্ষে বনবিভাগের সহায়তায় পরিচালিত এ প্রতিযোগিতায় ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘জীবনের জন্য জীববৈচিত্র্য’ স্লোগানে আয়োজিত চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘তোমাদের চারপাশের জীববৈচিত্র্য’ এবং অনুচ্ছেদ লিখন প্রতিযোগিতার বিষয় ছিল ‘জীববৈচিত্র্য কী এবং তা রক্ষা করা কেন তোমার জন্য জরুরি?’ আইপ্যাকের কমিউনিকশেনস অ্যান্ড আউটরিচ কর্মকর্তা সেলিনা সুলতানা জানান, বাংলাদেশের নিসর্গ নেটওয়ার্কের আওতাধীন এলাকার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।